শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

করোনা উপসর্গ নিয়ে গাজীপুরে দুজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে শ্রমিক লীগ নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুর শহরের পশ্চিম জয়দেবপুরের বাসিন্দা মমিন উদ্দিন তালুকদার (৫৫)। ৭-৮ দিন আগে করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে মারা যান টঙ্গীর মুন্ন টেক্সটাইলের শ্রমিক কলোনীর বাসায় মারা গেছেন জাতীয় শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মিন্নত আরী মিনু মিয়া (৬৫)। করোনা উপসর্গ নিয়ে তিনি বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি ঘটলে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD