বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা: ভারতে একদিনেই প্রাণ গেলো ৯৪৫ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

ভারতে গেলো ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪৫ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৫ হাজার ৭৯৪ জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমন সংবাদ প্রকাশ করেছে।

এনডিটিভির ওই খবরে বলা হয়েছে, ভারতে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বাধিক ৬৯ হাজার ৮৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ লাখ ৭৫ হাজার ৭০১।

ওই খবরে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছে। এর মধ্যে গেলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৬৩১ জন। সুস্থতার হার ৭৪ দশমিক ৬৯ শতাংশ।

শুক্রবার (২১ আগস্ট) ভারতে ১০ লাখ ২৩ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বাধিক। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৬৯৮ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৩৪০ জন, কর্ণাটকে ৪ হাজার ৫২২ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৭০ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD