শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কলকাতা মোহামেডান নিয়ে মুখ খুললেন জামাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

গুঞ্জনটা বাতাসে ভাসছিল গত কিছুদিন ধরেই- জামাল ভূঁইয়া যোগ দিচ্ছেন কলকাতা মোহামেডানে! এনিয়ে জানা যাচ্ছিল না বাংলাদেশ অধিনায়কের মন্তব্য। তিনি ছিলেন পরিবারের সঙ্গে ডেনমার্কে। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হতেই প্রশ্নের মুখে জামাল। তিনিও এনিয়ে মুখ খুললেন।

জামাল ভূঁইয়া মোহামেডানে যাওয়ার খবর উড়িয়ে দিয়ে জানালেন এটি গুজব। একইসঙ্গে বললেন আপাতত নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়েই ভাবছেন তিনি।

শুক্রবার পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে জামাল বলেন, মন কোনো প্রস্তাব পাননি তিনি। বলেন, ‘এটি গুজব। আমি কোনো চুক্তির বিষয়ে জানি না। কোনো চুক্তির প্রস্তাবও নেই। কোনো চুক্তির প্রস্তাব পেলে বলব আপনাদের।’

১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ।

সেই ম্যাচ সামনে রেখে গত শনিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। তবে জামাল যোগ দিলেন শুক্রবার। যোগ দিয়েই আত্মবিশ্বাসী অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিতে চাই। আশা করি ম্যাচ দুটি জিতব। এ দুইটা ম্যাচ ভালো করতে হবে। না হলে মানুষ, মিডিয়া বলবে, জাতীয় দল পারফরম করতে পারে না।’

করোনা সংক্রমণের শুরুতেই ঢাকা ছাড়েন জামাল। ডেনমার্কে পরিবারের সঙ্গে থাকার সময় ফিটনেস পরিশ্রম করেছেন। কিন্তু ফিটনেস শতভাগ নেই। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা বেশ ভুগিয়েছে তাকে।

জামালের মতো অনুশীলনে চলে এসেছেন প্রধান কোচ জেমি ডে। তার অধীনেই নেপাল মিশনে প্রস্তুত হচ্ছে দল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD