শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কানাডায় এমপি শিমুলের বাড়ি আছে কি না জানতে চান হাইকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট আছে কি না তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল এ আদেশ দেন। ‘স্ত্রীর নামে কানাডায় বাড়ি কিনেছেন এমপি শিমুল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এডিশন পার্টি (পক্ষভুক্ত) হওয়ার জন্য এক ব্যক্তির করা আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।

নাটোরের সানরাইজ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. রেজাউল চৌধুরীকে এ তথ্য দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এ সংক্রান্ত প্রতিবেদনের কপি জমা দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকায় নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর নাম বাদ পড়ায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে হাইকোর্টে আবেদন করা হয়। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে নাটোরের সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রেজাউল চৌধুরী হাইকোর্টে পক্ষভূক্ত হওয়ার আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে প্রায় ২ মিলিয়ন কানাডিয়ান ডলার খরচ করে ডুপ্লেক্স বাড়ি কিনেন নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী। অথচ বাংলাদেশি পাসপোর্ট অনুযায়ী তার পেশা একজন ‘গৃহবধূ’। মূলত স্ত্রীর নামে গাড়িটি কিনেন শিমুল।

টরন্টোর ল্যান্ড রেজিস্ট্রি অফিসের দলিল বলছে, ২০২০ সালের ১০ জানুয়ারি ৫ রুম, ৫ বাথ এবং তিনটি পার্কিংসহ ওই বাড়িটি কেনা হয়। বাংলাদেশি টাকার যার দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD