শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে মারা গেছেন ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) নামে এক বৌদ্ধ ভিক্ষু।

ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৫ টায় বিহারের পাশে এই ঘটনা ঘটে।

কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পূজা শেষ করে বিহার থেকে বের হলে বন্য হাতি তাকে আক্রমন করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। আশেপাশে বাড়ি ঘর দূরে থাকায় সেই মুহূর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসতে পারেনি।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD