বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের জন্য আরও ৪৩৯ টন চাল বরাদ্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মৎস্যজীবীদের জন্য আরও ৪৩৯ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।

কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০টি উপজেলায় মৎস্য আহরণে বিরত থাকা ২১ হাজার ৯৫৬টি জেলে পরিবারকে ২০ কেজি হারে এ বরাদ্দ দেয়া হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আগামী ৩০ সেপ্টেম্বরের এ চাল বরাদ্দ দেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ দেয়া যাবে না মর্মেও বরাদ্দ আদেশে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের মে মাসে উল্লিখিত ১০টি উপজেলায় মে-জুন দুই মাসের জন্য সরকার ২২ হাজার ২৪৯টি মৎস্যজীবী পরিবারকে প্রতি মাসে ২০ কেজি হারে ৮৮৯ দশমিক ৯৬ মেট্রিক টন ভিজিএফ সহায়তা প্রদান করে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো-রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা।

উল্লেখ্য, প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD