বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :

কারাগারে আসামি নিখোঁজ: ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

কারাগার থেকে আসামি নিখোঁজের ঘটনার তাৎক্ষণিকভাবে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

প্রধান কারারক্ষীসহ ৬ জন সাসপেন্ড (৪ জন কারারক্ষী, ১ জন সহকারি প্রধান কারারক্ষী, ১ জন প্রধান কারারক্ষী) এবং আরও ৬ জনের নামে বিভাগীয় মামলা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।

তিনি বলেন, প্রাথমিকভাবে দায়িত্বের গাফিলতি পাওয়া গেছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD