বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কালীগঞ্জে বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ব্যক্তি হলেন- খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪৫)। এরা দুজনেই বান্দরকুড়া গ্রামে বাসিন্দা।

চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, বিষাক্ত মদপানের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে দুজনের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ওই দুই ব্যক্তি মারা যান। এদের মধ্যে আরো তিনজন অসুস্থ হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা হলেন- বেলাল, সেকেন্দার ও সবুজ আলী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত করলেই বেরিয়ে আসবে। ‌

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD