শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘কিছুদিনের মধ্যেই নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর বরিশালের নদ-নদীতে ইলিশের আগমন কিছুটা কম দেখা যাচ্ছে। নদীর নাব্যতাও এর জন্য অনেকাংশে দায়ী। তবে কিছুদিনের মধ্যেই নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে।

আজ শনিবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারি বিভাগের উপ-পরিচালক মো. শাহিদুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য অধিদফতরের সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, সাসটেইনেবল উপ-পরিচালক কামরুল হাসান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শনিবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে এটি। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ ব্যাপক প্রচারণা চালানো হবে।

মৎস্য সপ্তাহ চলাকালে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ দেওয়া ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD