শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় একদিনে করোনায় প্রাণ গেলো ৭ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কুমিল্লায় যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। এবার ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০০-তে।

এদিকে, সোমবার (৫ জুলাই) বিকেল থেকে মঙ্গলবার (৬ জুলাই) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৭৩৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এই ২৪ ঘণ্টায় জেলায় ৩০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এই পর্যন্ত আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তের হার ছিলো ৪১ দশমিক ২ শতাংশ।

এর আগে সোমবার (৫ জুলাই) আক্রান্ত হয়েছিলো ২৮২ জন। সেদিন মারা যায় চারজন। শনাক্তের হার ছিলো ৪২ দশমিক ১ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে করোনায়। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীর তিনজন, সদর দক্ষিণে একজন, বরুড়ার দুইজন ও আদর্শ সদরের একজন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৩ জনের মধ্যে ১০৬ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। বাকি ১৯৭ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আক্রান্তের হার ৪১ দশমিক ২ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৭ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD