রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কুমিল্লায় প্রতিদিনই বেড়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কুমিল্লায় নতুন করে আরো ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৫ জনে।

এদিকে জেলায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের ১২৮। নতুন করে সুস্থ হয়েছেন ৬১ জন। এনিয়ে মোট সুস্থ ২ হাজার ৭১২ জন।

এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে কুমিল্লা নগরীর ১৬, লাকসামের ৪, চৌদ্দগ্রামের ২০, মনোহরগঞ্জে ২, নাঙ্গলকোটে ১০, লালমাইয়ে ৩, মেঘনায় ২, মুরাদনগরে ৭, আদর্শ সদরে ২ ও ব্রাহ্মণপাড়ায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৮১৫ জনের। আরে নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৫৮১টি। এর মধ্যে ৪ হাজার ৭৬৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD