বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই সংগঠক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সামাজিক সংগঠনের দুই তরুণ সংগঠক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোঃ নাজমুল হক সজল ওরফে বঙ্গভাই সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। নিহত দুইজন সামাজিক সংগঠন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনার একটি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- চ ১১-২০৩২) মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যান চাপায় দুই যুবক নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD