শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও একই উপজেলার শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। রনি পেশায় সিএনজি চালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি দোকানী। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD