শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১৩ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১জন করোনা পজিটিভ এবং দুজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। আর একই সময়ে নমুনা পরীক্ষায় আবারো একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আজ মঙ্গলবার দুপুরে জানান, সর্বোচ্চ এক হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১০৯ জন, সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৭৩ জন, ভেড়ামারায় ১০২ জন।

তিনি বলেন, এনিয়ে কঠোর লকডাউনের ছয়দিনে কুষ্টিয়ায় এক হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হন এবং মারা যান ৭০ জন। শুরু থেকে এ পর্যন্ত কুষ্টিয়ায় ২৮২ জনের মৃত্যু হলো।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়ার এই হাসপাতালে এখনো রোগীর চাপ বাড়ছে। প্রতিদিনই মৃত্যুর পরও ২৫০ শয্যার স্থলে রোগী আজও ৩০০ কাছে। ভর্তি ৭০ শতাংশ রোগীদেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD