বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় জাল করোনা সনদ বিক্রি, ২ জনের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

‘করোনাভাইরাস নেগেটিভের জাল সনদ’ বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় দুজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- জাল সনদ প্রস্তুতকারী মো. সোহেল রানা (২২) ও ক্রেতা মওদুদু রহমান (৪০)।

শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলো মার্কেটের সনি কম্পিউটারে অভিযান চালিয়ে তাদের এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ।

ইউএনও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির জন্য এ সার্টিফিকেট তৈরি করা হয়েছিল। পরে কেন্দ্রীয় এমআইএস সফটওয়্যারে এটি জাল প্রমাণিত হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD