শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষের পর ট্রলির ধাক্কায় বানু খাতুন (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বানু খাতুন মিরপুর পৌরসভা এলাকার মুন্তা আলীর স্ত্রী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুপুরে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাবটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিটি রাস্তার পাশে উল্টে পড়ে। সেখানে দাঁড়ানো অবস্থায় বানু খাতুনকে ট্রলি চাপা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD