শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্ট মালিককে ২ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ার অভিজাত মিষ্টি দোকানী অশোক দধি ভান্ডার নামের এক মিষ্টি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পঁচা বাসী মিষ্টি ও দধি সংরক্ষণের অপরাধে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আরও চার রেস্টুরেন্ট মালিককে জরিমানা হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের এনএস রোড এলাকায় ভেজাল খাদ্যবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।

ওই অভিযানে অশোক দধি ভান্ডার ছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে একই এলাকার হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা এবং মৌবন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বলেন, এটি ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

এদিকে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, কুষ্টিয়া শহরে যত্রতত্র গড়ে উঠেছে হোটেল-রেস্তোরাঁ। ঢাকার নামিদামি রেস্তোরাঁর নাম দিয়ে কুষ্টিয়া শহরের বেশকিছু এলাকায় গড়ে তোলা হয় বিরিয়ানির দোকান। যার মধ্যে হাজীর বিরিয়ানি এবং নান্না বিরিয়ানীর হেঁসেল ঘরে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত চলছিল এসব নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। এর ফলে আজকের এই অভিযানে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD