শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কেন্দুয়ায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মোহাম্মদ সাফায়েত (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি সেভেন রিং সিমেন্ট কোম্পানির নেত্রকোনা জেলার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কেন্দুয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে আঠারবাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ সাফায়েত। পথে চকপাড়া নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন। পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD