শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেরানীগঞ্জে ৩৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

কেরানীগঞ্জ উপজেলার মধ্যেরচর ও ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে পূঃনদখল রোধে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিটিএ। এ সময় ৩৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটি।

রোববার (২০ ডিসেম্বর) অভিযান শেষে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক তলা পাকা মার্কেটের ৮ রুম, এক তলা পাকা বিল্ডিং ৪ রুম, এক তলা পাকা বিল্ডিং ৬ রুম, পাকা ওয়াল ৬টি টং ঘর ১০টিসহ সর্বমোট ৩৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক একর তীরভূমি উদ্ধার করা হয়।

আগামীকাল সোমবার (২১ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ’র কর্মকর্তারা। তারা বলেন, ‘নদীর তীরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অপসারণে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আজকে যদি সবগুলো অবৈধ স্থাপনা ভাঙা না হয় তবে কালকেও এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ কর্মকর্তা গুলাজার আলী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD