শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোম্পানীগঞ্জে সংঘর্ষ: ৪৪ জনকে আসামি করে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশির হাট বাজারে মির্জা কাদের ও বাদল গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলা করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, শুক্রবার রাতে মিজানুর রহমান বাদল বাদী হয়ে চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই মামলায় অজ্ঞাত ৫-৬শ’ জনকে আসামি করা হয়।

অপরদিকে, মির্জা কাদেরের গ্রুপ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে উপজেলার চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশিরহাট বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যম কর্মীসহ চারজন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হন। এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে উত্তোজনা সৃষ্টি হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD