শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোহলিকে ‘ঘৃণা’ করাই বেশি পছন্দ অজিদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

ভারতের অধিনায়ক ও বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ঘৃণা করতেই বেশি পছন্দ করে অস্ট্রেলিয়ানরা। এমন বক্তব্য দিয়েছেন সাদা পোশাকের অজি অধিনায়ক টিম পেইন। তার মতে, কোহলি অন্য পাঁচ ক্রিকেটারের মতোই। তাকে আলাদা ভাবার কোনো অবকাশ নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি রান করুন তা চান না পেইন। তাই কোহলিকে ঘৃণা করেন তারা।

কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হলেও অস্ট্রেলিয়ানরা তাকে ঘৃণা করতেই বেশি পছন্দ করে। পেইন বলেন, ‘কোহলির ব্যাটিং দেখতে আমাদের ভালো লাগে। কিন্তু আমরা চাই না সে আমাদের বিপক্ষে বেশি রান করুক। ক্রিকেটভক্ত হিসেবে তার ব্যাটিংয়ে মুগ্ধ হলেও কেউ চায় না ও রান করুক অথবা উইকেটে টিকে থাকুক। কোহলিকে ঘৃণা করতেই বেশি পছন্দ করি আমরা।’

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। সিরিজ শুরুর আগেই কথা লড়াই শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ানরা। ভারত এখনও সিরিজ নিয়ে মুখ খুলেনি। ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে তারা। তবে টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে কোহলি থাকবেন না। তাই সিরিজ শুরুর আগে, হট কেক ‘কোহলি’।

অস্ট্রেলিয়ার কেউই না কেউ কোহলিকে নিয়ে কথা বলছেনই। গতকাল কোহলিকে প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ক্যারিয়ারে যত ক্রিকেটার দেখেছেন, কোহলির মত ক্রিকেটার দেখেননি। তবে কোহলিকে খুব বেশি উচ্ছসিত নন পেইন। তিনি জানান, ‘কোহলি বিশ্বসেরা খেলোয়াড়। ক্রিকেট মাঠে তার অনেক সুনাম রয়েছে। আসন্ন সিরিজেও সে একজন খেলোয়াড় হিসেবে খেলবে। তার বিপক্ষেও আমাদের পরিকল্পনা থাকবে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD