শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোহলির জন্য উড়ে এলো আনুশকার চুমু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

এবারের আইপিএল শুরু থেকেই একটু আলাদা মনে হচ্ছে। অন্যবার একের পর এক ম্যাচে জেতে চেন্নাই সুপার কিংস। বুক ফুলিয়ে হাঁটেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার সেই চেন্নাই পরপর ম্যাচ হারছে। আর একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু তারকাবহুল ড্রেসিংরুম নিয়েও এর আগে কিছুতেই সাফল্য ধরা দিত না আরসিবি শিবিরে। এবার যেন সব ওলট পালট হয়ে গেছে।

শুরু থেকেই টানা জিতে চলছে কোহলির বেঙ্গালুরু। বেশিরভাগ বলছেন লেডি লাক! আবার কেউ কেউ বলছেন, ‘জুনিয়র কোহলি’ আসছে বলেই কোহলির আইপিএল জীবনের প্লট পরিবর্তন হয়েছে। আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির সঙ্গে দুবাই গিয়েছিলেন আনুশকা শর্মা। আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগেই তারা সুখবর দিয়েছিলেন যে, আগামী জানুয়ারি মাসেই তাদের সংসারে আসছে নতুন অতিথি। আনুশকা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে এতদিন তিনি আইপিএলের কোনো ম্যাচে স্ট্যান্ডে ছিলেন না।

গতকাল বিরাট কোহলির অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংসটি মাঠে বসে দেখেছেন আনুশকা। খেলার পর তিনি হাসি আর হাততালিতে মেতে ওঠেন। তারপরই আবেগে ভেসে কোহলির উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। এর আগেও এমন দৃশ্য দেখা গেছে। বিরাট কোহলি সেদিন জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি করেছিলেন। স্ট্যান্ড থেকে আনুশকা ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিস। তবে তখন পরিস্থিতি আলাদা ছিল। আনুশকা তখনও মিসেস কোহলি হয়ে ওঠেননি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD