শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোহলির সঙ্গ পেতে মুখিয়ে ম্যাক্সওয়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

ক্রীড়া ডেস্ক : বহু দেশের বহুরূপী খেলোয়াড়দের মিলন মেলায় ইন্ডিয়ান প্রিমিয়ায়র লিগ (আইপিএল) থাকে জমজমাট। এখানে খেলার বদৌলতে যাদের সঙ্গে দেখা হওয়ার কথা কালে ভাদ্রে তাদের সঙ্গে একই ড্রেসিং রুমে সময় কাটানো যায়। কাছ থেকে দেখে শেখা যায়।

সেইরকম কিছু প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল। এবারের আইপিএলে তিনি খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুর (আরসিবি) হয়ে। তাকে ১৪ কোটি ২০ লাখ রুপি দিয়ে কেনে আরসিবি। দলটির অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাক্সওয়েল বলেন, ‘ক্রিকেটের সব সংস্করণেই সে (বিরাট কোহলি) নিজেকে উচ্চ শিখরে নিয়ে গেছে। সে তার খেলার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম, ভারতের সেরা খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে চাপ সামলে সে কর্তৃত্ব করে চলেছে। আমি মুখিয়ে আছি তার সঙ্গে কাজ করার জন্য। শুধু খেলা নয় সে কীভাবে অনুশীলন করে সেটাও দেখতে চাই। আশা করি তার থেকে নেতৃত্ব শিখতে পারব।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামি এই ব্যাটসম্যানের কণ্ঠে ঝরেছে কোহলির প্রশংসা। ভারত অধিনায়ককে ভাসিয়েছেন নানা স্তুতিতে। মানসিক সমস্যা নিয়ে কথা বলায় একবার ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। সেই কথাও স্মরণ রেখেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD