শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোহলি না পারলেও দেখিয়ে দিলেন রাহানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভাতীয় ক্রিকেট দল। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি দলে থাকা সত্ত্বেও অ্যাডিলেডে বাজে ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয় ভারত।

দলকে এমন বাজে পরিস্থিতিতে রেখেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতে ফেরায় কোহিলকে নিয়ে কম সমালোচনা হয়নি।

তবে কোহলির অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়ে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন আজিঙ্কা রাহানে। তার নেতৃত্বগুণে ১-০তে পিছিয়ে থেকেও চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত।

শুধু তাই নয়, যে গ্যাবায় অতীতে সফরকারী কোনো দল জয় পায়নি, সেই মাঠেই জয়ের রেকর্ড গড়ে ভারত। ৩৬ রানের লজ্জায় সমালোচিত ভারত গ্যাবায় ইতিহাস গড়ে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

খাদের কিনারা থেকে ভারতীয় দলের এমন ক্যামব্যাক মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। তাইতো দেশে-বিদেশে প্রশংসিত ভারতীয় ক্রিকেট দল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD