শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্যারিবীয়দের ৭ দিন কোয়ারেন্টিনে রাখার পরিকল্পনা বিসিবির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ।

সফরকে ঘিরে কোয়ারেন্টিন বিধি পালন নিয়ে আগভাগেই ভেবে রেখেছে বিসিবি। কারণ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দেখে শ্রীলংকা সফর বাতিল করেছে বিসিবি।

বিষয়টিকে মাথায় রেখেই সিরিজ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে একটি কোভিড-১৯ পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি।

সেখানে ১৪ দিনের পরিবর্তে কোয়ারেন্টিন সাত দিন করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সফরকারীদের অনুশীলনের বিষয়টিও ভাবা হয়েছে। একই সঙ্গে করোনাবিষয়ক সব স্বাস্থ্যবিধি কীভাবে মানা হবে তা নিয়ে ভেবেছে বিবিসি।

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসার পর স্বাস্থ্যবিধির প্রথম নিয়মানুযায়ী, ক্যারিবীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। আর নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবেন তারা।

এ বিষয়ে বিস্তারিত না জানালেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘করোনার মধ্যেই আমরা তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। পাঁচ দলের আরেকটি টুর্নামেন্ট করতে যাচ্ছি নভেম্বর-ডিসেম্বরে। এর পর আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী খেলায় ফিরব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের সিরিজ খেলার কথা রয়েছে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ১৪ দিনের বদলে সাত দিনের কোয়ারেন্টিনের প্রস্তাবটি ক্যারিবীয় বোর্ডের হাতে পৌঁছেছে। তাদের সিদ্ধান্ত জানানোর পর সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে বিসিবি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD