শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ক্রিকেটার আব্দুল রাজ্জাককে বিয়ে করছেন তামান্না ভাটিয়া!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার আব্দুল রাজ্জাককে বিয়ে করছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরপাক খাচ্ছে। আর তাতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা।

তবে বিয়ের খবরটি পুরোপুরি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তামান্না জানান, ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। বন্ধুত্ব মানেই যে তাঁকে বিয়ে করতে হবে এমন তো না। যে ছবিটিকে ঘিরে বিয়ের জল্পনা শুরু হয়েছে সেটি দুবাইয়ে তোলা।

´বাহুবলী´ খ্যাত অভিনেত্রীর দাবি, সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হন নায়িকা। আর সেখানেই রাজ্জাকের সঙ্গে তাঁর সাক্ষাত হয়। বিয়ের বিষয়টি একেবারেই অহেতুক বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি এও বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তামান্নার।

এর আগেও ২০১৭ সালে একটি জুয়েলারির দোকানে একসঙ্গে দেখা যায় তাঁদের। সেই ছবিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। তখনও বিয়ের খবরটি গুঞ্জন বলেছিলেন অভিনেত্রী। তবে বাস্তবে কি ঘটতে যাচ্ছে সেটা দেখার জন্য হয়তো নায়িকার ভক্তদের অপেক্ষার প্রহর বাড়লো।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD