শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খরগোশের জন্য ঘাস কাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় আবদুর রহিম মাহমুদ (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকালে দোলনচাপা আন্তঃনগর ট্রেন পার্বতীপুর থেকে রংপুর যাওয়ার সময় সুন্দরীপাড়া রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা ফরহাদ আলী জানান, শখের বশে মাহমুদ খরগোশ পালত। সকালে খরগোশের জন্য ঘাস কাটতে রেললাইনের ধারে গিয়েছিল সে। একপর্যায়ে ট্রেন এসে তাকে ধাক্কা দিলে সে ছিটকে রেললাইনের বাইরে পড়ে যায়।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD