বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খরচ ৩ হাজার টাকা, লাখ টাকার লাউ বিক্রির সম্ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

লাউয়ের সাদা ফুলে ভরে আছে মাচা। একই সঙ্গে গাছের ডগায় ডগায় উকি দিচ্ছে নতুন লাউয়ের কুঁড়ি। মাচায় ঝুলছে ছোট বড় কয়েকশ লাউ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে এমন লাউ ক্ষেতের দেখা মেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামে। মূলত এই লাউ ক্ষেতটি স্থানীয় কৃষক আমানুর রহমানের।

জানা গেছে, শখের বসে এই প্রথম মাত্র ৩ হাজার টাকা ব্যয় করে ৪০ শতক জমিতে লাউ চাষ করেন আমানুর রহমান। ইতোমধ্যে ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন তিনি। বর্তমানে বাজারে লাউয়ের দাম ভালো পাচ্ছেন।

কৃষক আমানুল রহমান বলেন, ৪০ শতক জমিতে ৩ হাজার টাকা ব্যয়ে লাল তীর, ইস্পাহানি ও এসিআই জাতের হাইব্রিড লাউ চাষ করেছি। বর্তমানে ক্ষেতে সারি সারি লাউ ধরেছে। প্রতিটি লাউ বাজারে ৪০-৪৫ টাকা দরে বিক্রি করছি। এখন পর্যন্ত ২০ হাজার টাকার লাউ বিক্রি করা হয়েছে। আগামীতে লাখ টাকার লাউ বিক্রি করার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৪ হাজার ২শ হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ৯৫০ হেক্টর জমিতে শাক-সবজি আবাদ করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৬৫ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ধান ও পাটের চেয়ে যেকোনো সবজি চাষ করে দশগুণ বেশি লাভ করা যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD