সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ গার্মেন্টস মালিকদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই পেলেন জিপিএ-৫ ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ও সংসদ সদস্য নিজাম উদ্দিনের বাড়িতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অগ্নিসংযোগ ও ভাঙচুরের এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোড টু ঢাকা কর্মসূচি ঘিরে সকাল থেকে আন্দোলনকারীরা নওগাঁ শহরের কাজীরমোড় এলাকায় অবস্থান নিয়েছিল। সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে আন্দোলকারীরা সেখান থেকে সামনে যেতে পারেনি। তবে বিকাল ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গেলে আন্দোলনকারীদের একটি অংশ প্রথমে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এরপর শহরের সরিষাহাটির মোড়ে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। একই সময় শহরের পোস্ট অফিসপাড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD