শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

খালি পেটে কামরাঙা খেলে কিডনি বিকলের শঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্ত পরিষ্কার থেকে শুরু করে বহু রোগের ওষুধ কামরাঙা। রসালো টক-মিষ্টি এ ফলটি বাঙালিদের প্রিয় খাবার। কাঁচা খাওয়ার পাশাপাশি এটা অনেকে চাটনি বানিয়েও খেয়ে থাকেন।

ফলটির নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’-এর মতো উপকারী নানা উপাদান রয়েছে কামরাঙায়। কামরাঙায় মানব শরীরে উপকার ছাড়া ক্ষতির কথা চিন্তাও করা হয় না।

অথচ এ কামরাঙায় নিয়ম মেনে না খেলে ডেকে আনতে পারে ভয়াবহ ক্ষতি। বিশেষ করে কেউ যদি এটি খাওয়ার নিয়ম না জানেন, তা হলে সেই আশঙ্কাটি বেড়ে যায়।

কামরাঙার অন্যতম উপাদান অক্সালিক অ্যাসিড। বিপুল পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে এ ফলটিতে, যা মানুষের কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।

চিকিৎসকরা বলছেন, কামরাঙায় সবেচেয়ে বেশি ক্ষতি হয়, এটি খালি পেটে খেলে। কারণ তাতে অক্সালিক অ্যাসিড সরাসরি গিয়ে প্রভাব ফেলে কিডনিতে। এমনকি খালি পেটে কামরাঙা বা তার চাটনি খেলে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD