শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনায় পিকআপ চাপায় যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

খুলনার ডুমুরিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী আহসান হাবিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা গোপাখালী গ্রামের আবুল কাসেমের ছেলে এবং শিপিং কর্মকর্তা।

শুক্রবার (০৫ মার্চ) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পিসিএফ ফিড কোম্পানির সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আহসান হাবিব মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দেয় মটরসাই‌কেল‌টিকে। এতে মোটরসাইকেল ছিটকে সড়কের উপর পড়ে যায়, একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ প্রসঙ্গে চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. নাছির উদ্দীন মজুমদার জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যান টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD