বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার উপজেলার চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের বেলায়েত’র বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার চরজব্বর ইউনিয়নের প্রশ্চিম চরজব্বর গ্রামের বেলায়েত’র মেয়ে সুইটি বেগম স্মৃতি (৪) এবং পাশ্ববর্তী বাড়ির গিয়াস উদ্দিন’র মেয়ে ফারজানা বেগম (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই শিশু বাড়ির পুকুরপাড়ে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পানিতে পড়ে যায় তারা। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি। খবর পেয়ে চরজব্বার থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD