সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

খেলায় ফিরতে উন্মুখ মিরাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

দীর্ঘ চার মাস ধরে অবসর সময় কাটছে ক্রিকেটারদের। এই সময়টায় যে যার মতো বাসায় কাজ করেছেন ফিটনেস নিয়ে। তবে কেউ কেউ বাড়ীর পাশের মাঠেও সময় কাটিয়েছেন রানিংয়ে। তাদের একজন মেহেদী হাসান মিরাজ।

লম্বা সময় পার হবার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দিয়েছে একক অনুশীলনের। প্রথমে দেশের চারটি ভেন্যুতে ৯ ক্রিকেটার অনুশীলনের জন্য নাম লেখালেও এখন সেই সংখ্যা বেড়ে ১১ জন। নতুন তালিকায় আজ শনিবার যুক্ত হয়েছেন অল-রাউন্ডার মিরাজ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কাজী নুরুল হাসান সোহানের সঙ্গে প্রথম দিনের অনুশীলন করে মিরাজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দ্রুত খেলায় ফিরতে চান।

‘লম্বা সময় পর মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। বর্তমানে যে সংকটময় পরিস্থিতি চলছে, আমি মনে করি দ্রুতই আমরা সেটা কাটিয়ে উঠতে পারব। আশা করি, খুব দ্রুত ক্রিকেটে ফিরব এবং খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে।’

মাঠে ফিরে আপাতত ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ছুটি কাটানো মিরাজ মাঠে অনুশীলনের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান।
‘আমি এখন ফিটনেস নিয়ে কাজ করছি। কেননা শেষ তিন মাসের মতো সময় ঘরে বসে ছিলাম। এখন একটা ভালো সুযোগ হয়েছে। এখন চেষ্টা করছি যতটুকু সম্ভব নিজের ফিটনেস ধরে রাখার জন্য। জিম, মাঠ যতটুকু ব্যবহার করা যায়, করছি।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD