জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আজ সোমবার (২৬ জুলাই) বিকেল ৬টা ৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৬টা ৪৮ মিনিটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।