রবিবার, ২৪ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গের মতো শিক্ষা দিন কোরবানি নিয়ে হায়দরাবাদের মাওলানার বার্তা মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিলো ভারত সরকার মোদির ঝালমুড়ি খাওয়া দোকানের নিরাপত্তায় চার পুলিশ সদস্য মোতায়েন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই, বেকায়দায় হাজার হাজার ভারতীয় কমলো জেট ফুয়েলের দাম হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার সৌদি আরবে গেছেন ১৫ লাখের বেশি বিদেশি। যদিও মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধাবস্থা রয়েছে। তা সত্ত্বেও লাখ লাখ মানুষ সৌদিতে উপস্থিত হয়েছেন।

বার্তাসংস্থা এএফপি শনিবার (২৩ মে) জানিয়েছে, গত বছর যে সংখ্যক বিদেশি হজে গিয়েছিলেন এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস চলার সময় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এ সময় ইরান পাল্টা হামলা হিসেবে সৌদিসহ অন্যান্য আরব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এতে করে পুরো মধ্যপ্রাচ্য কার্যত অচল হয়ে পড়ে। সেখানে চলাচল করা বিমানগুলোর হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়। তবে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি হওয়ার পর এয়ারলাইন্সগুলো সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনে তাদের ফ্লাইট দ্রুত সময়ের মধ্যে চালু করে।

বিমান চলাচলে নানান বিঘ্ন ঘটা সত্ত্বেও হাজার হাজার মানুষ সৌদিতে জড়ো হওয়া শুরু করেন।

সৌদির হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বিদেশ থেকে আসা হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।’’

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। যেসব মুসলিমের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের হজ করা ফরজ।

সূত্র: এএফপি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD