শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পাঁচ দোকান পুড়ে ছাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

গলাচিপা পৌর এলাকার কলেজ পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় খুচরা গ্যাস বিক্রেতা জাহিদের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দাবি করে প্রত্যক্ষদর্শীরা।

গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ এবং কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. ফোরকান কবির জানান, মঙ্গলবার মাগরিবের আজানের পরে হঠাৎ করেই কলেজের পশ্চিম পাশের মার্কেটে খুচরা গ্যাস বিক্রেতা জাহিদের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চারটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং সফিক খলিফার মুদি দোকেন আংশিক পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।

এ বিষয় বাউফল থেকে আসা ফায়ার সার্ভিস দলের বাউফলের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমরা গলাচিপার ঘটনাস্থল ছুটে আসি। এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পরই পুলিশের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD