গাইবান্ধার সদর উপজেলায় ১০ বছরের শিশু ধর্ষণকারী মোসলেম উদ্দিনকে (৫৫) গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে স্থানীয় পাঁচজুম্মা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় শাহজাদা মিয়া, জাহিদ হাসান, সুমন মিয়া, রাসেল মিয়া ও ভুক্তভোগী শিশুটির বাবা।
বক্তারা অবিলম্বে ধর্ষণকারী মোসলেমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্বদুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণ করে প্রতিবেশী মোসলেম। এ বিষয়ে গত ২৯ অক্টোবর ধর্ষিতার বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করলেও এখন পর্যন্ত আসামি মোসলেম গ্রেফতার হয়নি।
লাইটনিউজ