শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাইবান্ধায় ৩০ টাকার কাঁচামরিচ ১৬০ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

হঠাৎ করে গাইবান্ধার হাট-বাজারে বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহেও যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ টাকায়। সেটি একলাফে বেড়ে ১৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

রোববার (৮ আগস্ট) বিকেলে গাইবান্ধার পুরাতন বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা দামে কেনা-বেচা হচ্ছে। এসময় দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে ক্রেতা সাধারণের তর্ক-বিকর্ত করতেও দেখা গেছে।

জানা যায়, খরিপ-১ মৌসুমের কাঁচা মরিচ আবাদ করা খুবই ঝুঁকিপূর্ণ। সাধারণত এ সময়টা আবহাওয়ার বিরূপ আচরণ সৃষ্টি হয়। গত সপ্তাহের আগ পর্যন্ত মরিচের উৎপাদন ভালোই ছিল। সেই সময়ে কঠোর লকডাউনের কবলে এলাকার বাহিরে মরিচ বিক্রি করা সম্ভব হয়নি। যার ফলে স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় ২০ থেকে ৩০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন কৃষকরা। কিন্তু সম্প্রতি অতি খরা ও মাঝে মধ্যে অতিবর্ষণ হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে মরিচের গাছ শুকিয়ে কমে যাচ্ছে উৎপাদন ক্ষমতা। একই সঙ্গে লকডাউনের শিথিলতার সুযোগে জেলার বাহিরেও মরিচ বিক্রি শুরু করেছে কৃষকরা। যার কারণে স্থানীয় বাজারে কাঁচা মরিচের আমদানি কম থাকায় এর চাহিদা বেড়েছে অনেকটাই। ফলে মরিচের কেজি এখন ১৬০ টাকা।

গোবিন্দগঞ্জ এলাকার কৃষক খাজা মিয়া জানান, তিনি ৩০ শতক জমিতে মরিচ আবাদ করেছেন। সম্প্রতি বিরূপ আবহাওয়ার কারণে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে উৎপাদন কমেছে অর্ধেক। এমতাবস্থায় স্থানীয়ভাবে চাহিদা বেশি থাকায় পাইকারি দরে প্রতিকেজি কাঁচা মরিচ ১৫৫ থেকে ১৭৫ টাকায় বিক্রি করছেন তিনি।

রফিকুল ইসলাম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, আড়তে বেশি দাম দিয়ে কাঁচা মরিচ কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

বাজারে মরিচ কিনতে আসা নজরুল ইসলাম নামের এক রিকশা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে লকডাউনে কমেছে আয়-রোজগার। অন্যদিকে কাঁচা মরিচসহ বেড়েছে নিত্যপণ্যের দাম।

লতিফ মিয়া নামে এক স্কুলশিক্ষক জানান, গাইবান্ধা জেলায় মরচিসহ প্রচুর পরিমাণে শাক-সবজি উৎপাদন হয়। এসব সবজি সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় কৃষক-ক্রেতা উভয়ে ক্ষতির শিকার হচ্ছে।

গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, চলতি খরিপ-১ মৌসুমে জেলার ৭ উপজেলায় ৬৬০ হেক্টর জমিতে কাঁচা মরিচ হয়েছে। মূলতঃ এ মৌসুমে মরিচ উৎপাদন কমই হয়। যার ফলে খুচরা বাজারে দাম উঠা-নামা হয়ে থাকে। তবে রবি মৌসুমে কাঁচা মরিচের দর স্বাভাবিক অবস্থায় থাকে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD