শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাইবান্ধায় ৩০ হাজার মানুষ পানিবন্দি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়েছে। এরমধ্যে বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার এবং জেলা শহরের নিউ ব্রিজ এলাকায় ঘাঘট নদীর পানি ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় তিস্তায় পানি কমেছে। তবে করতোয়া নদীর পানি বিপৎসীমার ছুঁই-ছুঁই করছে।

অপরদিকে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সদর উপজেলার কামারজানি ও ফুলছড়ি উপজেলার পশ্চিম খাটিয়ামারি ও পিপুলিয়া, ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি, এড়েন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ী ও হরিহন্ডি, গজারিয়া ইউনিয়নের গলনা ও কাতলামারি, উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া, ভুষির ভিটা, যমুনা নদীর ভাঙনে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের গোবিন্দ নামক এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

গাইবান্ধা পাউবো সূত্রে জানা গেছে, উজানের ঢলে গাইবান্ধার চারটি উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে ফুলছড়ি উপজেলার ফজলুপুর, এরেন্ডাবাড়ি, উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, কঞ্চিপাড়া, সাঘাটা উপজেলার হলদিয়া, ভরতখালি, জুমারবাড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, কামারজানি ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, চন্ডিপুর, কাপাসিয়া, তারাপুর ও শ্রীপুর।

প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ইউনিয়নগুলোর বেশিরভাগ রাস্তাঘাট ও ছোট ছোট বাজারের দোকানপাট ডুবে গেছে। গবাদি পশু নিয়ে বন্যা কবলিত এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। তারা নৌকায় করে নিরাপদে গবাদিপশু সরিয়ে নিচ্ছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানিয়েছেন, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে নদ-নদী বেষ্টিত গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার চরগুলোর বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD