সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

‘গাজায় জীবন বাঁচানোর কোনো কিছু নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

হামাস ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে সতর্ক করার পর মঙ্গলবার গাজায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।

মানবাধিকার সংগঠনগুলোর নেতারা আশঙ্কা করছেন, অবরুদ্ধ অঞ্চলটি শিগগিরই রোগ ও অনাহারে আচ্ছন্ন হয়ে পড়বে এবং তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টা জোরদার করার জন্য ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন।

মঙ্গলবার প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। হামাস বলেছে মধ্য গাজায় সংঘর্ষ হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা ভূখণ্ডের দক্ষিণে মারাত্মক ইসরাইলি হামলার খবর দিয়েছে।

সোমবারের হামলাগুলো এখন যুদ্ধের কেন্দ্রস্থল গাজার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসকে লক্ষ্য করে। একইসঙ্গে মিসরের সীমান্তবর্তী রাফাহ শহরে হামলা চালানো হচ্ছে। সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় খুঁজছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার গভীর রাতে বলেছেন, ‘হামাস বিলুপ্তির পথে, আইডিএফ তার শেষ শক্ত ঘাঁটিগুলো দখল করে নিচ্ছে।’

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইল হিংসাত্মক হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে এবং এতে কমপক্ষে ১৮,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী এবং শিশু।

ইসরাইলের সেনা প্রধান হার্জি হালেভি সোমবার খান ইউনিসের কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বলেছিলেন, তার বাহিনী ‘গাজা উপত্যকার উত্তর অংশে, উপত্যকার দক্ষিণ অংশে প্রবেশদ্বার এবং মাটির গভীরে টানেল গুলোতে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।’

জাতিসংঘ বলেছে, অঞ্চলটির ২৪ লাখ মানুষের মধ্যে ১৯ লাখ যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। এরমধ্যে অর্ধেক নারী ও শিশু।

গাজা শহরের আল-রিমাল আশপাশে ইসরাইলি হামলায় আশপাশের বাড়িঘর ও দোকান ধ্বংস হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি জাতিসংঘের একটি সংস্থার সদর দফতরে শিবির স্থাপন করে।

এএফপি’র একজন সংবাদদাতা বলেছেন, ইসলামিক এবং সংলগ্ন আল-আজহার বিশ্ববিদ্যালয় উভয়ই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

একজন দর্জি রামি আল-দাহদুহ (২৩) বলেন, ‘কোনও পানি নেই। বিদ্যুৎ নেই, রুটি নেই, বাচ্চাদের জন্য দুধ নেই এবং ডায়াপার নেই, অর্থ্যাৎ এক কথায় বলতে গেলে জীবন বাঁচানোর কোন কিছু নেই’।

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইসরাইলি বোমাবর্ষণের মধ্যে মরিয়া গাজাবাসীদের জন্য সরবরাহ পেতে লড়াই করেছে। এখন শুধুমাত্র মিসরের রাফাহ ক্রসিং খোলা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD