শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মামলায় গায়িকা গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’–এর সাবেক প্রতিযোগী। টেনেসি অঙ্গরাজ্যের গুডলেটসভিল পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় কাতা হে’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুর্ঘটনার পর তিনি টেনেসি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর কয়েকদিন ধরে তার অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
টিএমজেড-এর বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ওকলাহোমায় কাতা হে’র অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়। গুডলেটসভিল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে নাগরিকদের সহায়তা চায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় কাতা হে’র সঙ্গে একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গত ১৭ ডিসেম্বর ভোরে ওকলাহোমায় এক শেরিফ ডেপুটির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

গুডলেটসভিল পুলিশ এক বিবৃতিতে গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানায়।

একইসঙ্গে জানানো হয়, কাতা হে’কে টেনেসির ডেভিডসন কাউন্টিতে ফেরত পাঠানো হবে, যেখানে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোর বিচার কার্যক্রম চলবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাতা হে’র বিরুদ্ধে একটি খোলা ডিইউআই (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) মামলা রয়েছে। গত ১০ ডিসেম্বরের দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থল ত্যাগ করা, যার ফলে আনুমানিক ১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি সম্পত্তির ক্ষতি, এবং উন্মুক্তভাবে অ্যালকোহল বহন করে গাড়ি চালানো।

তবে গাড়ি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করেনি পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD