শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাবতলী পশুরহাটে চারজনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

রাজধানীর সব চাইতে বড় হাট গাবতলীর পশুরহাটে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধো একজন ক্রেতা বাকি তিনজন বিক্রেতা। রাজধানীর পশুর হাটগুলোতে ব্র্যাকের করোনা নমুনা সংগ্রহ বুথ বসানো হয়েছে। সেখানে যারাই টেস্ট করাতে যাচ্ছেন সম্পূর্ণ বিনা পয়সায় টেস্ট করানো হচ্ছে।

সোমবার (১৯ জুলাই) গাবতলী হাটে বসানো বুথ থেকে ব্রাকের ইনচার্জ ডা. মিরানা জামান বলেন, যারা এখানে আসছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে রিপোর্ট জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যাদের পজিটিভ আসছে তাদের আইসোলেশনে থাকতে বলা হচ্ছে। এদিকে গাবতলী হাট ঘুরে দেখা গেছে অধিকাংশ বিক্রেতার মুখেই মাস্ক নাই, কারো কারো থুতনিতে মাস্ক থাকলেও মুখে নাই। আবার অনেকে বলছেন মাস্ক পকেটে। ক্রেতাদের মাঝেও মাস্ক পরার প্রবণতা কম।

সবাইকে মাস্ক পরাতে হাটের প্রবেশ পথে পুলিশের পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যােগে মাস্ক বিতরণ করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD