সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

‘গুম-খুন শুরু করেছিল বিএনপি, বর্তমানে পরিবেশ সুন্দর’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

গুম-খুন শুরু করেছিল বিএনপি, এখন তা বন্ধ হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে দেশে সুন্দর পরিবেশ বিরাজ করছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৪ সালে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্ধৃতি দিয়েছিলেন, সেখানে দেখা গেছে ৪৭০ জনের মতো গুম হয়েছিল এক বছরে। এই গুম-খুন তখন প্রতিনিয়ত হতো। দেশে এই গুম-খুন এখন সচরাচর দেখছি না। এগুলো ব্যাপকহারে দেখেছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত (বিএনপি ক্ষমতায় থাকাকালে)।

তিনি বলেন, বিএনপির সময়কার ঘটনা অনেকেই হয়তো ভুলে গেছেন। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, খুন-গুম শুরু করেছিলেন তারা। আমরা এগুলো বন্ধ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি।

মন্ত্রী বলেন, গত দুই বছর ধরে বিএনপি-জামায়াত বা অন্য দলগুলো প্রোগ্রাম করতে চাইলে, আমরা কোনোটাতেই বাধা দেইনি। তারা মানববন্ধন, লং মার্চ এমনকি অবরোধ করেছে। আমরা কোনোটাতেই বাধা দেইনি। কিন্তু গত ২৮ অক্টোবর যে ঘটনা ঘটেছে, সেখানেও আমরা বাধা দেইনি। তারা সেদিন সারাদেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল। তারা আমাদের পরিষ্কার জানিয়েছিল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল চৌরাস্তা অবধি জায়গার মধ্যে অবস্থান করবে। কিন্তু আমরা দেখলাম, তারা সেই প্রতিশ্রুতি না মেনে নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে ও বিচারপতির বাসভবনের সামনে প্রায় দুই হাজার সদস্য জড়ো হয়েছিল।

অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারেই পুলিশ কাজ করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD