শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলিস্তানে নাঈমের নামে হবে ফুটওভার ব্রিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত হওয়া নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নামে রাজধানীর গুলিস্তান মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে গুলিস্তানে ফুটওভার ব্রিজ নির্মাণের জায়গা পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এসময় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নটরডেম শিক্ষার্থী নাঈম যে স্থানে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন, আমরা এর পাশেই ফুটওভার ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি। এই স্থানে আগে থেকেই পাতাল (আন্ডারপাস) পথের মাধ্যমে চলাচলের ব্যবস্থা ছিল। কিন্তু এখানে বিভিন্ন দিক থেকে মানুষ পারাপার হয়। নিচে দখলসহ বিভিন্ন কারণে চলাচলে বিঘ্ন ঘটতো, তাই মানুষ বাধ্য হয়ে সড়কেই পারাপার হত।

তিনি বলেন, আমরা নতুন উদ্যোগ এবং আধুনিকায়নের মাধ্যমে এই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছি। আর ফুটওভার ব্রিজটি আমরা নিজস্ব অর্থায়নে করব। এটি নাঈমের নামে নামকরণ করা হবে। সেই সঙ্গে আমরা ব্যবস্থাপনার দিকে নজর দিয়ে এখানে অর্থাৎ ফুটওভার ব্রিজে যেন স্বাচ্ছন্দ্যে সবাই চলাচল করতে পারে সেই উদ্যোগ নেব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD