সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণের পর এক গৃহবধূকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় এ দেন। এ সময় তিনজন উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের কামাল মিয়াজী, জিয়া, মাহমুদা আক্তার ও আবুল বাশার। তাদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক আছেন।

নিহত গৃহবধূ মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে রহিমা আক্তার।

মামলা সূত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ২১ মে পরিকল্পিতভাবে রহিমাকে ফাঁদে ফেলে একটি ভুট্টাখেতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে গলা টিপে হত্যা করে আসামিরা। এ সময় সেখানেই মরদেহ ফেলে রেখে যান। এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD