শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোপালগঞ্জে ছিনতাই চক্রের ২ সদস‌্য গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে বরিশাল ও খুলনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার মূলাদি থানার উত্তর পাতারচর গ্রামের মাওলানা আব্দুল হাই তালুকদারের ছেলে মো. রেদোয়ান তালুকদার (৪০) ও খেলজা জেলার রুপসা থানার দেয়ারা পশ্চিমপাড়া গ্রামের রব শেখের ছেলে মো. আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ (৪৫)।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ পোস্ট অফিস থেকে সুরেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী হেমলতা বিশ্বাসের সঞ্চয় পত্রের ১০ লাখ টাকা উত্তোলন করেন। এসময় টাকা ছিনতাই চক্রের চার সদস্যের একটি দল অভিনব কায়দায় ১০ লাখ টাকা সুকৌশলে নিয়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ে করলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল ও খুলনায় অভিযান চালিয়ে টাকা ছিনতাই চক্রের দুই সদস্য মো. রেদোয়ান তালুকদার ও মো. আবিদুল হাসান ওরফে মিন্টু শেখকে গ্রেপ্তার করে।

পরে শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ছানোয়ার হোসেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD