বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

নেত্রকোনায় গোসল করতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আব্দুল মোল্লা (৯) ও মোস্তাকিম (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা (ভাটিপাড়া) গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল মোল্লা বাট্টা (ভাটিপাড়া) গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং শিশু মোস্তাকিম একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে যায় শিশু আব্দুল মোল্লা ও মোস্তাকিম। এ সময় পুকুরের পানিতে নামতে গিয়ে ডুবে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. জাবেদুর রহমানের সাথে কথা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যায়।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD