শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, শনিবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে সংশ্লিষ্ট ইউপি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বেড়ে তীরবর্তী দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা, যদু মাতবরপাড়া, হাতেম মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ইদ্রিসপাড়া, মালতপাড়া, জয়দার মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ১নম্বর বেপারীপাড়া, দেবগ্রাম ইউনিয়নের বেতকা, রাখালগাছী, মধু সরদারপাড়া, জলিল মুন্সিরপাড়া ও কাউয়ালজানি গ্রাম এলাকা প্লাবিত হয়েছে। সেখানে পায়েহাঁটা পথসহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। গ্রামের বাসিন্দারা বাঁশের সাঁকো, কলাগাছের ভেলা ও নৌকায় করে যাতায়াত করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD