শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :

গ্যাসের সিলিন্ডারে গাঁজা, গ্রেফতার ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

রংপুর নগরে প্রাইভেটকারে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, রংপুর নগরের বিনোদপুর রেলগেট এলাকায় সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার তল্লাশি করে তাজহাট থানা পুলিশ। এ সময় গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটি জব্দ করাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা সদরের বৌলারপাড়া তুলশিঘাট এলাকার মৃত আশরাফুলের ছেলে সবুজ আকন্দ (২৬), একই জেলার নয়আনি সাদেকপুর এলাকার মন্টু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮), আনিছুর রহমানের ছেলে হাসান আকন্দ (২২), পলাশবাড়ী উপজেলার মুরারিপুর রওশনবাগ এলাকার আব্দুল বারি শেখের ছেলে মশিউর রহমান (২৫)। তাদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD