শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্যাস লাইনে লিকেজ, বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

রাজধানীর পুরান ঢাকার বংশালের আগাসাদেক রোড এলাকার একটি বাসায় গ্যাস লাইনের ‘লিকেজ’ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- ইসরাফিল (৬২), তার স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ভোর ৬টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও আরও দুজনের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের শরীরে ৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। এতে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাড়িটির নিচতলার তিনটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী থেকে এ বিস্ফোরণ, তা এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD